Wednesday, October 22, 2014

Khusita Aj Mon Metasay-(Pujar Gan-খুশিতে আজ মন মেতেছে)


খুশিতে আজ মন মেতেছে যাবো আমি সবই ভুলে
ঢাকের ওই বাদ্য শুনে মনটা আমার কেমন করে।
আজকে তোরা আমায় কেউ নজরবন্দি রাখিসনারে
আনন্দতে ভেসে যাবো নেইতো কোনো সীমানারে
প্রতিক্ষার অবসান এবার হল যে.....
মা এসেছে দেখ মা এসেছে
একটি বছর পরে আবার মা এসেছে
মা এসেছে দেখ মা এসেছে
মন্দিরেতে ঢাকের বাদ্য বেজে উঠেছে।
আজ প্রভাতে সবার আগে দেখবো আমার মাকে
দুঃখগুলো ঘুচে যাবে মায়ের মুখটা দেখে
পুষ্পমালা গেঁথেছি আজ দেবো মায়ের গলে
সুখেতে মন ভরে যাবে মায়ের আশীষ পেলে
মন্দিরেতে মায়ের সামনে করবো আরতি
মন্ত্র পড়ে পুরহিত মশাই জানাবে ভক্তি
ভাগ্য সবার খুলে যাবে শুভকামনায়
ছেলে-মেয়ে বুড়ো-বুড়ির আনন্দমেলায়


সুরকার, গীতিকার ও শিল্পী B Chandra
Studeo গীতাঞ্জলি
DownLoad









Tuesday, October 21, 2014

Abar Pujay SosurBari Jabo O Salika- এবার পূজায় শ্বশুর বাড়ি যাব ও শালিকা


এবার পূজায় শ্বশুর বাড়ি যাব ও শালিকা
তোর দিদিকে তুই দিবি কথা বলে ও শালিকা
কানেতে কানের সোনা বাহুতে সোনার বালা
খরচ দেবো যাবার ও শালিকা
তোর দিদিকে তুই দিবি কথা বলে ও শালিকা
মর্ডান কাটের ব্লাউজ দেবো হিল তোলা জুতা
লাল রঙের বেনারসি খাঁটি জরির সুতা
ও দিলাম তোমায় কথা ।।
প্রনাম দেবো মায়ের পায়ে, তোমাকে সাথে নিয়ে
ঘুরবো সারা বেলা ও শালিকা
তোর দিদিকে তুই দিবি কথা বলে ও শালিকা।
বলে দে-না তোর দিদিকে একটা গলার হার
কিনে দেবো এবার পূজায় মান করে না আর
যেন মান করে না আর ।।
আলতা পায়ে নূপুর পরে, দামী সোনার ঘড়ি হাতে
চল-বে হেলেদুলে ও শালিকা
তোর দিদিকে তুই দিবি কথা বলে ও শালিকা
এবার পূজায় বাপের বাড়ি পাঠবো যে তারে
মান অভিমান ভুলে যেন আমায় ক্ষমা করে
যেন আমায় ক্ষমা করে ।।
চোখে কাঁজল লিপিস্টিকে চোখে কাঁজল লিপিস্টিকে
যাবে বাপের বাড়ি সে ও শালিকা
তোর দিদিকে তুই দিবি কথা বলে ও শালিকা


গীতিকার, সুরকার ও শিল্পী = B Chandra
Studio = গীতাঞ্জলি

DownLoad The Song
Abar Pujay SosurBari Jabo O Salika