কখনো কখনো মানুষ একাকা জীবন যাপন করে
থাকে। তবে মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয়। তাই অবশ্যই তাকে কাউকে না কাউকে
নির্ভর/বিশ্বাস করতে হয়। হতে পারে সে বন্ধু বা আত্মীয় অথবা বাবা-মা অথবা মনের
মানুষ।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একাকি
থাকার কারণে অনেক শিশু তার নিজের পিতা-মাতাকেও মেনে নিতে পারে না। তারা ভেবে নিতে
বাধ্য হয় যে, তাদের পিতা-মাতা নেই। আপনার শিশু এমন নয়তো?
খুব দ্রুত সিন্ধান্ত নিয়ে দেখুন।
এমনটি হলে আজই তার সঙ্গ দিন, তাকে ভালবাসুন।
দুঃসময় একা থাকলে যা হতে পারেঃ
১। দুঃসময়ে একা একা থাকলে দুঃশ্চিন্তা
বাড়ে।
২। নিজেকে অনেক ছোট মনে হয়।
৩। জীবনের প্রতি ঘৃণা জন্মে।
৪। আত্মহত্যার প্রবণতা থাকে।
৫। মনো বিকার বা উন্মাদ হয়ে যেতে
পারে।
৬। শক লাগলে নিজেকে ক্ষত-বিক্ষত করতে
পারে।
৭। পৃথিবীকে নশ্বর মনে হয়।
৮। নিজের জীবন মূল্যহীন মনে হয়।
৯। হতাশায় নিমজ্জিত হয়।
১০। এমনকি বিধাতার উপরও ক্লেশ জন্মায়।
আপনার করণীয়ঃ
১। নিজের মনের মত কাউকে খুঁজে নেওয়া।
২। পুরনো কোন স্থানে ঘুরতে যাওয়া।
৩। একা একা অথবা কাউকে নিয়ে
চাইনিজ/রেস্টুরেন্টে যাওয়া।
৪। সিনেমার গান শোনা।
৫। কোন পবিত্র স্থান ভ্রমন করা।
৬। ধর্মীয় গ্রন্থ পাঠ করা।
৭। মানুষ সৃষ্টি সেরা জীব, সে কথা
ভুলে না যাওয়া।
৮। নিজেকে একজন মূল্যবান মানুষ ভাবা।
৯। অন্যকে সৎ উপদেশ দিতে পারেন।
১০। মানুষকে জীবন যুদ্ধে অবশ্যই
অংশগ্রহন করতে হয়, তা বিশ্বাস করা।
আর নয় দুঃশ্চিন্তা, আর নয় অহেতুক পড়ে
থাকা। এখনিই গর্জে ওঠার সময়। তোমার-আমার, আপনার প্রত্যেকের জীবনে আসতে এমনই
দুঃসময়। তাই নিজে থেকে নিজে প্রস্তুত করুন। যুদ্ধে আপনার জয় অবসম্ভাবী।
শুভ হোক আপনার পথ চলা!!
No comments:
Post a Comment